আম্রপালি আম ছোট থেকে মাঝারি সাইজের হলেও মিষ্টতা ও রঙে ভরপুর। শাঁস ঘন, আঁশ কম এবং দীর্ঘদিন সংরক্ষণযোগ্য হওয়ায় এটি খুবই জনপ্রিয়। আমরা পরিপক্ক কাঁচা আম সংগ্রহ করে স্বাভাবিকভাবে পাকিয়ে সরবরাহ করি।
আবহাওয়ার উপর নির্ভর করে সাধারণত ৩–৫ দিন (±) সময় প্রয়োজন হতে পারে। দ্রুত পাকাতে আম বক্স/ক্যারেটে থেকে উষ্ণ স্থানে রেখে দিন। সময় একটু বেশি লাগলেও, ভালোভাবে পাকার পরই আম কাটার পরামর্শ দিচ্ছি। পাকলে আমের রঙ গাঢ় হবে এবং স্পর্শে নরম লাগবে। সম্পূর্ণ ক্ষতিকর কেমিক্যালমুক্ত ফল, তাই স্বাভাবিক কারণেই খুব অল্প ক্ষেত্রে (প্রায় ৩–৫%) কিছু প্রাকৃতিক সমস্যা দেখা দিতে পারে। এমন কিছু হলে অনুগ্রহ করে ছবি বা ভিডিও তুলে আমাদের পাঠাবেন—আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখব।